×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২৩-০৮-২৪
  • ৭১২৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের অধিনায়ক হবার পর আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমবারের মতো জাতীয় দলের অনুশীলন সেশনে যোগ দেয়ার পাশাপাশি সতীর্থদের সাথে দেখা করলেন সাকিব আল হাসান।
কানাডা গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্ট এবং লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) অংশ নিয়ে  সোমবার দেশে ফিরেন সাকিব। কিন্তু গত দু’দিন কিছু প্রচারমূলক কার্যক্রম এবং টিভিসির শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন সাকিব। 
অনুশীলনে ফিরে কোচিং স্টাফ ও খেলোয়াড়দের সাথে বিশেষ বৈঠক করেন সাকিব। বিসিবির এক কর্মকর্তা জানান, ভিন্ন-ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে কিভাবে খেলতে হবে, এসব বিষয়ে বৈঠকে বিশেষ কিছু বার্তা দেওয়া হয়।
অনুশীলন সেশনে ক্রিকেটারদের পারফরমেন্সের ভিডিও দেখার পর বৈঠকে সেসব নিয়ে আলোচনাও করা হয়। অনুশীলনে খেলোয়াড়দের সাথে যুক্ত করা জিপিএস কিটের মাধ্যমে তথ্যও নেয়া হয়। 
এবারই প্রথম টাইগারদের অনুশীলন সেশনে জিপিএস প্রযুক্তি চালু করেছিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 
জিপিএস প্রযুক্তিটি সব ধরণের তথ্য প্রদান ছাড়াও ক্রিকেটারদের কাজের চাপের অবস্থাও প্রকাশ করে। একজন ক্রিকেটার অনুশীলনের সময় কতদূর দৌড়েছে বা তার হৃদস্পন্দন কত ছিল, এমনকি কত ধাপ হেঁটে ছিলো, এ সব কিছু জিপিএস-টেকনোলজির মাধ্যমে ড্রেসিং রুমে থাকা ল্যাপটপ স্থানান্তরিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat