×
ব্রেকিং নিউজ :
বিনিয়োগ বৃদ্ধি ও ব্যবসার পরিবেশ উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: মাহদী আমিন বাংলাদেশি পণ্য আমদানি বাড়াতে চীনের প্রতি গভর্নরের আহ্বান বিশ্ব পর্যটন দিবস উদ্যাপনে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ মেজর (অব.) মোজাফফরকে গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা ইউজিসির স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হলেন ডা. নুরুল ইসলাম সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী জামায়াত থেকে বহিষ্কৃত এমপির বিষয়ে সংসদের রেফারেন্স পেলেই ব্যবস্থা: নির্বাচন কমিশনার নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় তীব্র খরা ও ভয়াবহ বন্যার শঙ্কা
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৭
  • ৯১১১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে অনুষ্ঠেয় বিশ^কাপের আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। ওয়ানডে সিরিজ শেষে বিশ^কাপের পর বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজও খেলবে নিউজিল্যান্ড। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) পক্ষ থেকে  আজ চুড়ান্ত সুচি ঘোষনা করা হয়েছে।
বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২১, ২৩ এবং ২৬ সেপ্টেম্বর। সিরিজের সবগুলো ম্যাচ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ২টায় শুরু হবে।
১০ বছর পর বাংলাদেশের মাটিতে ওয়ানডে সিরিজ খেলবে নিউজিল্যান্ড। সর্বশেষ ২০১৩ সালের অক্টোবরে বাংলাদেশের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে  সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিলো নিউজিল্যান্ড।
ওয়ানডে সিরিজ শেষে বিশ^কাপ খেলতে ভারতে উড়াল দিবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। বিশ^কাপ শেষে টেস্ট সিরিজের জন্য ২১ নভেম্বর আবারও বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড।
টেস্ট সিরিজ শুরুর আগে দু’দিনের একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে নিউজিল্যান্ড। এরপর ২৮ নভেম্বর থেকে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। ৬ ডিসেম্বর থেকে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে দু’দল। টেস্ট সিরিজের ভেন্যু আনুষ্ঠানিকভাবে এখনও চূড়ান্ত করেনি বিসিবি।
দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে বিশ^ টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্র শুরু করবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড।
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের চূড়ান্ত সূচি :
১৭ সেপ্টেম্বর : ঢাকা পৌঁছাবে  নিউজিল্যান্ড দল 
২১ সেপ্টেম্বর : প্রথম ওয়ানডে, মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম (দুপুর- ২টা)
২৩ সেপ্টেম্বর : দ্বিতীয় ওয়ানডে, মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম (দুপুর ২টা)
২৬ সেপ্টেম্বর : তৃতীয় ওয়ানডে, মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম (দুপুর ২টা)
২১ নভেম্বর : ঢাকায় আসবে নিউজিল্যান্ড টেস্ট দল।
২৩-২৪ নভেম্বর : দুই দিনের প্রস্তুতি ম্যাচ (ভেন্যু চূড়ান্ত হয়নি)
২৮ নভেম্বর-২ ডিসেম্বর : প্রথম টেস্ট (ভেন্যু চূড়ান্ত হয়নি)
৬-১০ ডিসেম্বর : দ্বিতীয় টেস্ট (ভেন্যু চূড়ান্ত হয়নি)

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat