×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৫
  • ৮৩২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
টুঙ্গিপাড়ায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে আমরা একাত্তর’র পক্ষ থেকে শোকের মাসের শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
আজ শনিবার দুপুরে আমরা একাত্তর’র চেয়ারপার্সন বীর মুক্তিযোদ্ধা মাহবুব জামানের নেতৃত্বে সংগঠনের ৫০ জন নেতা-কর্মী টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে তারা বেদির পাশে এক মিনিট নীরবতা পালন করে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করেন।
এরপর নেতৃবৃন্দ পবিত্র ফাতেহাপাঠ করে বঙ্গবন্ধু ও ৭৫ এর ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করেন।
এসময় সংগঠনের প্রধান সমন্বয়কারী হিলাল ফয়েজী, কেন্দ্রীয় সমন্বয়ক মৃণাল সরকার, কেন্দ্রীয় নেতা সংস্কৃতি মন্ত্রণালয়রে সাবেক সিনিয়র সচিব বেগম আকতারী মমতাজ, বাংলাদেশ মহিলা পরিষদের অর্থ সম্পাদক দিল আফরোজ বেগম, ডা. রোকেয়া আব্দুর রশিদ, এস এ এম শওকত হোসাইন, শরিফুল ইসলাম জুয়েল, নিয়ামত আলী, আব্দুর রশিদ, মাহফুজা জেসমিন, রাকিবুল আলম রুশো এবং মো. মোশাররফ হোসেনসহ কেন্দ্রীয় ও জেলা সংগঠকরা উপস্থিত ছিলেন। 
পরে সংগঠনের নেতৃবৃন্দ টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত স্থান সমূহ ঘুরে-ঘুরে দেখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat