×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৫
  • ৪২১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী নানা কর্মসূচির মাধ্যমে আজ উদযাপন করছে জেলা আওয়ামী লীগ।
আজ সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, দোয়া, আলোচনা সভা ও গাছের চারা বিতরণ করা হয়েছে।
জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইলিয়াস হক, উপজেলা যুবলীগের সভাপতি জাহেদ মাহমুদ বাপ্পি, সহ অন্যন্যরা। এতে জেলা আওয়ামী লীগ সহযোগী ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
পরে বঙ্গবন্ধু, শেখ কামাল ও ৭৫ এর ১৫ আগস্টের কালরাতে শাহাদত বরণকারীদের আত্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার  জন্য বিশেষ প্রার্থনা করা হয়।
এরপর পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ অভিযান সফল করতে শেখ কামালের জন্মদিন উপলক্ষে বৃক্ষের চারা বিতরণ করেন জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান।
এর আগে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ শ্রদ্ধা জানান।
গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইলিয়াস হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat