×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৩-০৭-৩১
  • ৩০৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বলিউড অভিনেত্রী শার্লিন চোপড়া ক্যামেরার সামনে খোলামেলা রূপে হাজির হওয়ার কারণে বেশ জনপ্রিয়। তবে অনেকদিন থেকেই পর্দায় দেখা না গেলেও তার বিতর্কীত মন্তব্য দিয়ে বিভিন্ন সময়ে খবরের শিরোনামে ঠিকই উঠে অসেন এই অভিনেত্রী। এদিকে সম্প্রতি বলিউডে বইছে রণবীর সিং অভিনীত ‘রকি ওর রানি কি প্রেম কাহানি’র ঝড়। এবার সেই রণবীর সিং এর সঙ্গে নির্জন দ্বীপে গিয়ে নগ্ন ফটোশুট করার আগ্রহ প্রকাশ করে নেট দুনিয়ায় বিস্ফোরণ ঘটালেন শার্লিন।
দি টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, বছর খানেক আগে বিবস্ত্র ফটোশুট করে সংবাদের শিরোনাম হয়েছিলেন রণবীর সিং। এজন্য সেসময় তাকে কম ঝামেলাও পোহাতে হয়নি। এবার শার্লিন জানালেন, রণবীরের সঙ্গে নগ্ন ফটোশুট করতে চান তিনি। এজন্য বেছে নেবেন নির্জন কোনো দ্বীপ।
সম্প্রতি সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘রণবীরের সঙ্গে কোনো নির্জন দ্বীপে গিয়ে নগ্ন ফটোশুট করতে চাই। আমি ম্যাগাজিনের কভারশুটে নগ্ন হয়ে যেটা কয়েক বছর আগে করে দেখিয়েছি, সেটা রণবীর সিং সম্প্রতি করেছেন। ওর বেলায় সকলে প্রশংসা করেছেন কিন্তু আমাকে বহু কটাক্ষ শুনতে হয়েছিল।’
একতা কাপুরের হাত ধরে শিগগির পর্দায় ফিরছেন শার্লিন চোপড়া। আগামীতে তাকে দেখা যাবে ‘পৌরুষপুর ২’তে। অন্যদিকে গত শুক্রবার মুক্তি পেয়েছে রণবীর সিং অভিনীত ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। দর্শক-সমালোচক মহলে বেশ ভালো সাড়া ফেলেছে ছবিটি। এতে তার বিপরীতে অভিনয় করেছেন আলিয়া ভাট।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat