×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৩-০৭-৩০
  • ৩৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৪০৫ কোটি ৩৫ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। যা গতবছরের বাজেটের তুলনায় ২২ কোটি ৯৪ লাখ টাকা বেশি। বাজেট অনুযায়ী ২০২২-২৩ অর্থবছরে বিশ্ববিদ্যালয়ের ২৬ হাজার ৫১০ জন শিক্ষার্থীর বিপরীতে শিক্ষার্থী প্রতি ব্যয় দেখানো হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৩৯৬ টাকা।
রোববার (৩০ জুলাই) উপাচার্যের সম্মেলন কক্ষে আয়োজিত ৩৫তম বার্ষিক সিনেট সভায় এ বাজেট ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নূর আহমদ।
এদিকে ৩৩ বছরের ধারাবাহিকতায় এবারও কোনো ছাত্র প্রতিনিধি ছাড়াই অনুষ্ঠিত হয় সিনেটের এই অধিবেশন। বাজেটে বরাবরের মতো এবারও সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতায়। এ খাতে বরাদ্দ দেয়া হয়েছে ২৫১ কোটি ২৫ লাখ টাকা। যা মোট বাজেটের ৬ শতাংশ।
এবারের বাজেটে বেড়েছে গবেষণায় বরাদ্দের পরিমাণ। ২ কোটি টাকা বাজেট বাড়িয়ে গবেষণা খাতে বরাদ্দ দেয়া হয়েছে ৮ কোটি ৫৫ লাখ টাকা। যা মোট বাজেটের ২ দশমিক ১১ শতাংশ। গত অর্থ বছরে এ খাতে বরাদ্দ ছিলো ৬ কোটি ৫৫ লাখ টাকা। পণ্য ও সেবা বাবদ বাজেট ধরা হয়েছে ৭০ কোটি ২২ লাখ টাকা। যা মোট বাজেটের ১৭ দশমিক ৩২ শতাংশ। গত বাজেটে যার পরিমাণ ছিল ৫৭ কোটি ৩৩ লাখ টাকা।
পেনশনের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৬২ কোটি ৩৬ লাখ টাকা। যা মোট বাজেটের ১৫ দশমিক ৪৭ শতাংশ। গত বাজেটে যার পরিমাণ ছিল ৬১ কোটি ৫ লাখ টাকা।
সিনেটে সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, শিক্ষা-গবেষণা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাজেট প্রণয়ন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা-গবেষণা, প্রশাসনিক ও ভৌত অবকাঠামো উন্নয়নে বর্তমান প্রশাসন সকলের সম্মিলিত প্রচেষ্টায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ ধারা ভবিষ্যতেও অব্যাহত রাখতে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পর্ষদসহ সকল মহলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে, বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য, সিন্ডিকেট সদস্য, বিভিন্ন অনুষদের ডিন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat