×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৩-০৭-৩০
  • ৩৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিএনপির অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি ও সহিংস ঘটনার প্রতিবাদে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক রোববার সকাল সাড়ে ১০ টায় মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হয়। 
বিক্ষোভ মিছিলটি উপজেলা আওয়ামী লীগ অফিস থেকে শুরু হয়ে উপজেলা শহর এবং সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন মুকসুদপুর আওয়ামী লীগ অফিস চত্বরে পথসভা করেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম শিকদারের সভাপতিত্বে ওই সভায় বক্তব্য রাখেন সিনিয়র আওয়ামী লীগ নেতা আশরাফ আলী আশু, সাধারণ সম্পাদক সাহিদুর রহমান টুটুল, সহসভাপতি শ্যামল বোস, সিরাজুল ইসলাম। আরও বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক রিয়াজ মিনা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আশিকুর রহমান রনি, ক্রীড়া বিষয়ক সম্পাদক কামরুজ্জামান কামাল, পৌর আওয়ামী লীগ সহসভাপতি নাইমুল হাকিম জুম্মান, সেচ্ছাসেবক লীগের সদস্য সচিব তানভীর আহম্মেদ, গোহালা আওয়ামী লীগ সম্পাদক ইকবাল মিয়া, গোবিন্দপুর আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক আবুল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। 
বিক্ষোভ সমাবেশে উপজেলা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের মধ্যে হুজ্জাত হোসেন লিটু, সন্তোষ সাহা,  উপদেষ্টা সদস্য, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সম্পাদকগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat