×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৩-০৭-২৫
  • ৪০৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নিরাপদ মাছেভরবো দেশ। গড়বো স্মার্ট বাংলাদেশ। এ স্লোগানে শোভাযাত্রা, আলোচনা সভা  ও মৎস্য পোনা অবমুক্ত করনের মধ্য দিয়ে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১০টায় জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের  সম্মেলন কক্ষে  প্রধান অতিথি জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোপালগঞ্জ মৎস্য ডিপ্লে ামা ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ সাজদার রহমান, গোপালগঞ্জের পুলিশ সুপার আল -বেলী আফিফা ,জেলা আওয়াামী -লীগের উপদেষ্টা মন্ডলীর  সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ মোঃ রুহুল আমীন।
জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ বৈরাগীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ প্রকল্পের প্রকল্প পরিচালক এস এম আশিকুর রহমান।  অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন  মৎস্য চাষি সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি জাহাঙ্গীর হোসেন, মৎস্য চাষি জগদীশ চন্দ্র বিশ্বাস,
এর আগে সকালের শহরের হেলিপ্যাড সংলগ্ন জলাশয়ে মৎস্য পোনা অব্যক্ত করেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।
এরপর হেলিপ্যাড থেকে শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা মৎস্য অফিসারের কার্যালয়ে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়। এতে জেলা প্রশাসক, পুলিশ সুপার, প্রশাসনের পদস্থ কর্মকর্তা, জেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, মৎস্য চাষি ও মৎস্য  খাদ্য উৎপাদনকারীরা অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat