×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৩-০৭-২৪
  • ১৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীনের চুক্তির মেয়াদ আরো ছয় মাস ২৯ দিন বাড়িয়েছে সরকার। আজ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপন অনুসারে, তার এ চুক্তির মেয়াদ ২০২৩ সালের ১১ জুলাই থেকে কার্যকর হবে এবং তিনি ২০২৪ সালের ১০ ফেব্রুয়ারি পর্যন্ত পূর্বের প্রাপ্ত সকল সুবিধাসহ এই পদে দায়িত্ব পালন করবেন। 
এর আগে ২০২৩ সালের ৪ জানুয়ারি জয়নাল আবেদীনকে রাষ্ট্রপতির প্রেস সচিব হিসেবে ছয় মাসের চুক্তি বৃদ্ধি করেছিল সরকার।
জয়নাল আবেদীনকে ২০১৫ সালের ৮ জুন রাষ্ট্রপতির প্রেস সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়। পরবর্তীতে ২০১৯ সালের ৮ এপ্রিল তার চুক্তি নবায়ন করা হয়।
১৯৮৪ ব্যাচের বিসিএস তথ্য ক্যাডারের কর্মকর্তা, জয়নাল আবেদীন সুদীর্ঘ চাকরি জীবনে সরকারের প্রধান তথ্য কর্মকর্তাসহ (পিআইও) বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি পদে দায়িত্ব পালন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat