×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৩-০৭-২৩
  • ৩৯৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঝিনাইদহ জেলার সদর উপজেলার অচিন্তনগর গ্রামের ৫ বছরের শিশু মনিরা খাতুনকে অপহরণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ৪ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। 
রোববার দুপুরে  জেলা ও  দায়রা জজ আদালতের বিচারক  মো: নাজিমুদ্দৌলা এ দন্ডাদেশ প্রদান করেন।
দন্ডিতরা হলো-ওই গ্রামের আছালত মন্ডলের ছেলে জাফর মন্ডল (৪২), মৃত খয়বার বিশ^াসের ছেলে শিপন (৪০), কুদ্দুস মুন্সীর ছেলে মিন্টু মুন্সী (৪০) ও মুজিবার  মোল্লার স্ত্রী নুপুর (৪০)।
মামলার বাদীপক্ষের আইনজীবি ইশারত হোসেন খোকন জানান, ২০১৫ সালের ৭ জুলাই সদর উপজেলার অচিন্ত্যনগর গ্রামের রমজান আলীর ৫ বছর বয়সী কন্যা মনিরা খাতুনকে মুক্তিপণের দাবিতে অপহরণ করা হয়। অপহরণকারীরা শিশুটির বাবার কাছে মুক্তিপণ দাবী করলে ১১ জুলাই সদর থানায় অজ্ঞাতদের আসামী করে একটি অপহরন মামলা দায়ের করা হয়। মামলার পরদিন তার বাড়ির পাশের পাট ক্ষেত থেকে শিশু মনিরার অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ তদন্ত শেষে ২০১৬ সালের ৩১ মার্চ ১০জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করে। 
দীর্ঘবিচারিক প্রক্রিয়া শেষে আদালত ওই মামলার অভিযুক্ত একই গ্রামের জাফর, শিপন, মিন্টু ও নুপুর বেগমকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করে। একই সাথে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের কারাদন্ড  দেয়া হয়। মামলার অন্য আসামীদের বেকসুর খালাস দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat