×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৩-০৭-২৩
  • ৩১৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভারতের কোচবিহারের বাঙালি কন্যা মৌনি রায় বলিউড অভিনেত্রী হিসেবে ভালোই শক্ত আসন গেড়েছেন। সৌন্দর্য এবং অভিনয় দক্ষতায় কেরিয়ারের বেশ ভালো সময় কাটাচ্ছেন তিনি। সম্প্রতি ডান্স বাংলা ডান্সের বিচারকের দায়িত্বও ঠিকঠাক পালন করে তিনি বুঝিয়ে দিয়েছেন, বাংলাটা এখনো ভোলেননি তিনি। তবে বিচারকের আসনে থাকাকালীনই মৌনি ভক্তদের জন্য দিল খারাপ খবর। হাসপাতালে ভর্তি অভিনেত্রী। দীর্ঘ নয় দিন ধরে হাসপাতালে থাকতে হয়েছে তাকে।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, শনিবার তিনি ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একগুচ্ছ ছবি পোস্ট করে মৌনি নিজের স্বাস্থ্য সম্পর্কে ভক্তদের জানান দিয়েছেন। পোস্টে অভিনেত্রী লেখেন, ‘হাসপাতালে ৯ দিন। যতটুকু দেখেছি তার থেকে বেশি অনুভূতি করেছি। জানাতে পেরে খুশি হচ্ছি আমি বাড়ি ফিরেছি। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছি। ভালো লাগছে। সুখী স্বাস্থ্যকর জীবন। আমার প্রিয় বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ, নিজেদের ব্যস্ত সময়ের থেকে আমার যত্ন নিয়েছেন। আমাকে শুভেচ্ছা ও ভালোবাসা পাঠিয়েছেন। তোমাদের সবাইকে ভালোবাসি। তোমার মত কেউ নেই.. আমি চির কৃতজ্ঞ তোমার কাছে সূরজ নাম্বিয়ার। ওম নমঃ শিবায়’।
তবে এখনও পুরোপুরি সুস্থ নন সে কথাও জানিয়েছেন মৌনি। কঠিন সময়ে পাশে থাকার জন্যে স্বামী সুরজকে ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী। এছাড়াও পরিবার এবং শুভাকাঙ্খীদের প্রার্থনার জন্যেও আপ্লুত তিনি। হাসপাতালের বিছানায় শুয়ে, বই পড়া, ভার্চুয়াল লুডো খেলা, পোষ্যদের মিস করার বিভিন্ন মুহূর্তগুলির ছবি শেয়ার করেছেন তিনি।
মৌনির শেষ সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’ বক্স অফিসে তুমুল সফল হয়েছিল। ব্যক্তিগত জীবনেও সুখী তিনি। দীর্ঘদিনের বন্ধু ও প্রেমিক সূর্য নাম্বিয়ার-র সঙ্গে বিয়ে সেরেছেন অভিনেত্রী। ব্যবসার মাধ্যম হিসেবে মৌনি বেছে নিয়েছেন রেস্তোরাঁকে। মুম্বাইতে নতুন রেস্তোরাঁ খুলেছেন তিনি। নাম রেখেছেন বদমাশ। 
এদিকে শীঘ্রই মুক্তির পাবে তার ক্রাইম মিস্ট্রি থ্রিলার সিনেমা‘পেন্টহাউস’। সিনেমাটি পরিচালনা করেছেন আব্বাস আলিভাই বার্মাওয়ালা মাস্তান এবং আলিভাই বার্মাওয়ালা। এতে মৌনির সঙ্গে অভিনয় করবেন ববি দেওল এবং অর্জুন রামপাল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat