×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৩-০৭-২২
  • ৩১৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
তারকা সন্তান হওয়ার যে কি পরিমান জ্বালা তা খুব ভালোই জানেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। কেরিয়ারের শুরুর দিন থেকে ‘নেপো-কিড’ কটাক্ষ শুনেই এগোতে হয়েছে তাকে। আর সেই দুঃখ বোধ থেকেই হয়তো আলিয়া সম্প্রতি জানিয়ে দিলেন তার ৮ মাস বয়সের মেয়ে রাহা কাপুর বড় হয়ে অভিনেত্রী হবে না। তবে ছোট বেলায় বিজ্ঞান পছন্দ না করলেও মেয়ে কে বিজ্ঞানী বানাতে চান তিনি।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র প্রচারে ব্যস্ত আলিয়া ভাট। আর আলিয়া আজকাল জনসমক্ষে এলেই ঘুরে ফিরে আসে রাহার প্রসঙ্গ। সম্প্রতি এক সাক্ষাতকার নিজের স্কুলজীবনের কথা বলছিলেন আলিয়া। সে সময় স্মৃতি হাতড়ে অভিনেত্রী বলেন, ‘স্কুলের সময়টা সেরা ছিল। আমি খুব বদমাইশ ছাত্রী ছিলাম।’ 
কথা প্রসঙ্গে আলিয়া জানান, ‘আমি পড়াশোনায় খুব বাজে ছিলাম না। অঙ্কে খুব একটা খারাপ ছিলাম না। অঙ্ক দারুণ, কিন্তু আমি উপলব্ধি করেছিলাম অঙ্কে কেন ফোকাস করব, আমার কেরিয়ারে এটা কাজে লাগবে না। তবে আমার কাছে সুযোগ থাকলেও আমি কিন্তু অঙ্ক বিষয়টাকে ছেড়ে দিইনি’। তবে বিজ্ঞানের প্রসঙ্গ উঠতেই আলিয়া বলেন, ‘আমার বিজ্ঞান পছন্দ ছিল না। বায়ো (বায়োলজি) আমার ভালো লাগত, পর মুহূর্তেই অভিনেত্রী যোগ করেন ‘কিন্তু আমার মেয়ে বড় হয়ে বিজ্ঞানী হবে। ওকে দেখলেই আমি বলি, তুই বিজ্ঞানীই হবি। 
তবে মেয়েকে নিয়ে আলিয়ার এই মন্তব্যে মিশ্র প্রতিক্রিয়া নেটপাড়ায়। অনেকে হালকা ছলে নিয়েছেন আলিয়ার এই মন্তব্য। কেউ লেখেন, ‘হ্যা, রাহা বড় হয়ে বিজ্ঞানীর চরিত্রে অভিনয় নিশ্চই করবে’। আবার অনেকে কটাক্ষ করে লেখেন, ‘মেয়েকে একটু দম নিতে দাও, এক বছর বয়স হয়নি আর মা কেরিয়ারও ঠিক করে ফেলেছে’।
গত বছর এপ্রিলে রণবীর কাপুরের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন আলিয়া। জুন মাসেই অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আনেন। বিয়ের সময়ই প্রেগন্যান্ট ছিলেন অভিনেত্রী, নভেম্বর মাসে জন্ম হয় রাহার। আপাতত মেয়েকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছেন মা-বাবা দুজনেই। 
এদিকে বহুদিন পর রণবীর সিং-এর সঙ্গে জুটি বেঁধেছেন আলিয়া। স্বামীর প্রাক্তন প্রেমিকা, দীপিকার বরের সঙ্গে আলিয়ার রসায়ন বরাবরই নজরকাড়া। এর আগে ‘গল্লি বয়’ তে এক সঙ্গে অভিনয় করছিলেন তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat