×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৩-০৭-২২
  • ৩১২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পানামা হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশকারী অভিবাসীর সংখ্যা ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে। ২০২৩ সালের এই পর্যন্ত যে সংখ্যক অভিবাসী পানামা হয়ে যুক্তরাষ্ট্রে গেছে তা ২০২২ সালের সংখ্যার একেবারে কাছাকাছি চলে এসেছে। দেশটির শীর্ষ কর্মকর্তা এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।
পানামার নিরাপত্তামন্ত্রী জুয়ান ম্যানুয়েল পিনো সাংবাদিকদের বলেন, ‘২০২৩ সালের আজ পর্যন্ত পানামা হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশকারী অভিবাসীর সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ২৭ হাজার। যে হারে লোকজন যাচ্ছে তাতে চলতি মাসেই ২০২২ সালের রেকর্ড অতিক্রম হতে চলেছে। ২০২২ সালে পানামা হয়ে মোট দুই লাখ ৪৮ হাজার অভিবাসী যুক্তরাষ্ট্রে যায়।
পানামা ও কলম্বিয়াকে পৃথক করা কর্দমাক্ত জঙ্গল ড্যারিয়েন গ্যাপের একটি সীমান্ত চেকপয়েন্টে অভিবাসী অতিক্রম গণনা করা হয়। অভিবাসীরা পায়ে হেঁটে যুক্তরাষ্ট্রে যেতে এ পথ ব্যবহার করে থাকে।
পিনো বলেন ২০২২ সালে যে সংখ্যক অভিবাসী পানামা হয়ে যুক্তরাষ্ট্রে গেছে চলতি বছরের পাঁচ মাসেরও বেশি সময় বাকি থাকতেই প্রায় সে সংখ্যাতে পৌঁছে গেছে।
তিনি বলেন, বর্তমানে যে হারে অভিবাসী যুক্তরাষ্ট্রে যাচ্ছে সে হার বজায় থাকলে এ বছর দেশটির মধ্যদিয়ে যাওয়া অভিবাসীর সংখ্যা চার লাখে দাঁড়াবে বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat