×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৩-০৭-০৯
  • ৩১৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গ্রিক সরকার শনিবার পার্লামেন্টে আস্থা ভোটে জয়লাভ করে চার বছরের জন্য তার দ্বিতীয় মেয়াদ শুরু করেছে।প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিসের নিউ ডেমোক্রেসি পার্টি  দুই সপ্তাহ আগে নির্বাচনে জয়ের পর আস্থা ভোটটি অনুষ্ঠিত হয়।
ক্ষমতায় দ্বিতীয় মেয়াদের নীতি তৈরিতে তিন দিনের বিতর্কের পর, ক্ষমতাসীন দল একটি রোল-কল ভোটে ৩শ’ ডেপুটির মধ্যে ১৫৮ জনের আস্থা ভোট অর্জন করে। খবর এএফপি’র।পার্লামেন্টে নিউ ডেমোক্রেসি দলের ১৫৮টি আসন রয়েছে।দলটি প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সংস্কারকে ত্বরান্বিত করার অঙ্গীকার নিয়ে ২৫ জুনের নির্বাচনে ৪০.৫৬ শতাংশ ভোট পেয়ে জয় লাভ করে। বামপন্থী সিরিয়াজার ১৭.৮৩ শতাংশ এবং সমাজতান্ত্রিক পাসোক ১১.৮৪ শতাংশ ভোট পেয়েছে।মিৎসোটাকিস শনিবার তার সরকারের নীতি উপস্থাপনের পর বলেন, ‘নির্বাচন দেখিয়েছে যে গ্রীস মহান পরিবর্তনের যুগে প্রবেশ করেছে, এবং সংখ্যাগরিষ্ঠ (দল) যে রায় পেয়েছে তার লক্ষ্য হল এসব পরিবর্তনকে দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat