×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৩-০৭-০৯
  • ২১১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যশোরে লাফিয়ে-লাফিয়ে বাড়ছে ডেঙ্গুজ্বর আক্রান্ত রোগীর সংখ্যা। গত ৯ দিনে জেলায় মোট ৮০ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত  হয়েছেন। এ পরিস্থিতিতে সদর উপজেলা এবং অভয়নগর উপজেলাকে ‘রেডজোন’ ঘোষণা করেছে স্বাস্থ্য বিভাগ। 
ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক এ তথ্য নিশ্চিত করেছেন।
যশোর সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত ১ জুলাই থেকে ৯ জুলাই এই ৯ দিনে জেলায় মোট ৮০ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত  হয়েছেন। এর মধ্যে ৬৬ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. পার্থ প্রিতম চক্রবর্তী বলেন, বর্তমানে হাসপাতালে ৯ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে পুরুষ ৭ জন এবং নারী ২ জন। রোগীর চিকিৎসা সেবা প্রদানে কোন সমস্য হচ্ছে না। তবে বর্তমানে যে অবস্থা তাতে আগামীতে মেডিসিন বিভাগে রেখে ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেয়া সম্ভব হবে না। এ জন্য প্রয়োজনে হাসপাতালের  ‘রেডজোন’ ব্যবহার করা হবে।
ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক বলেন, দ্রুত গতিতে যশোরে বাড়ছে ডেঙ্গু রোগী। জেলার সদর উপজেলা এবং অভয়নগর উপজেলাকে ‘রেডজোন’ ঘোষণা করা হয়েছে। ডেঙ্গু মোকাবেলায় সব ধরণের প্রস্তুতি ইতোমধ্যে নিয়েছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat