×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৩-০৭-০৮
  • ১৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের উন্নত-সমৃদ্ধ দেশ গঠন করতে হলে নতুন প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে হবে।
তিনি বলেন,“আমরা নতুন প্রজন্মকে মাদক দ্রব্যের হাত থেকে রক্ষা করতে চাই। নাহলে যে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি তা বাধাগ্রস্থ হবে।”
আজ দুপুরে জেলার শ্রীনগর উপজেলার হাসাড়ার আলমপুর হেনা আহমেদ মনোযতœ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ঢাকা আহছানিয়া মিশনের সভাপতি কাজী রফিকুল ইসলামের  সভাপতিত্বে অনুষ্ঠানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুল ওয়াহাব ভূইয়া, ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী নাহিদ রসুল ও পুলিশ সুপার মাহফুজুর রহমান আল-মামুন বিশেষ অতিথির বক্তব্য রাখেন ।
এতে ঢাকা আহছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ, মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের আবাসিক মনোচিকিৎসক ড. মো. রাহেনুল ইসলাম, শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মসিউর রহমান মামুন, আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্রের ইয়ানা জামান ও অভিভাবক রেবেকা জামান প্রমুখ বক্তব্য রাখেন।
আসাদুজ্জামান খান বলেন, ‘মাদক ব্যবসায়ী ও সেবনকারীরা এক-দু’মাস জেলে থেকে বের হয়ে আরও বেশি করে মাদক ব্যবসায় জড়িয়ে পড়ছে। এই জায়গায় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট যারা আছেন, আপনাদের কাজ করতে হবে।’
মন্ত্রী বলেন, যারা মাদক ব্যবসায়ী তাদের চিহ্নিত করতে হবে। তাদের পুলিশে ধরিয়ে দিতে হবে। গোপনে প্রশাসন ও পুলিশের কাছে তাদের ব্যাপারে জানাতে হবে। 
স্বরাষ্ট্রমন্ত্রী এরআগে ৫০ শয্যার ৫তলা বিশিষ্ট মানসিক হাসপাতাল 'আহছানিয়া হেনা আহমেদ মনোযতœ কেন্দ্র'র আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আহ্ছানিয়া হেনা আহমেদ মনোযতœ কেন্দ্রের সংশ্লিষ্টজনরা উপস্থিত ছিলেন। 
অনুষ্ঠান শেষে আহ্ছানিয়া হেনা আহমেদ মনোযতœ কেন্দ্রের বিভিন্ন  ইউনিট ও কার্যক্রম পরিদর্শন ও রোগীদের সঙ্গে কথা  বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। 
ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের আওতায় ১৯৯০ সাল থেকে মাদক বিরোধী কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে এবং জাতীয় পর্যায়  একাধিকবার পুরস্কার  অর্জন করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat