×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৩-০৭-০৮
  • ৩১৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আগামী প্রজন্মকে যোগ্য করে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে সরকার।
তিনি বলেন,ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ শেষে এখন আগামীর আধুনিক প্রযুক্তি নির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে শেখ হাসিনার সরকার কার্যকরি পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করছেন।
আজ নড়িয়া উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষার্থীদের ট্যাব এবং বঙ্গবন্ধু’র জুলিও কুরি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে গাছের চারা বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
এসময় তিনি ২৮টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান ও ৭টি মাদ্রাসার ১৫০ জন এবং টিআর প্রকল্প হতে ৩৩টি মসজিদ, ১টি মাদ্রাসা, ২টি কবরস্থান, ২টি মন্দির, ১টি আনসার ভিডিপি কার্যালয়ের উন্নয়ন কাজে ২০ লাখ টাকার চেক প্রদান করেন।
উপমন্ত্রী বলেন, একটি দেশকে স্মার্ট রাষ্ট্র হিসেবে গড়তে হলে তথ্যপ্রযুক্তিজ্ঞান সমৃদ্ধ নতুন প্রজন্ম গড়া প্রয়োজন। কারণ আজকের এই শিক্ষার্থীরাই আগামীর স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দেবে। তাই ছোট থেকেই ডিজিটাল প্রযুক্তি শিক্ষার মাধ্যমে মূল্যবোধসম্পন্ন, মহান মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও বাংলাদেশের প্রশ্নে আপোষহীন, সৃষ্টিশীল ও দেশপ্রমিক নাগরিক হিসেবে গড়ে উঠলেই অর্জিত হবে স্মার্ট বাংলাদেশ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্যের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নড়িয়া পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ,উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন বেপারী ও মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা মোস্তফা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat