×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৩-০৭-০৮
  • ৩২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কিছুদিন আগে দুবাইতে আইফার অনুষ্ঠানে বলিউড অভিনেতা সালমান খানের নিরাপত্তারক্ষী অভিনেতা ভিকি কৌশলকে ঠেলে সরিয়ে দেয়ার ঘটনা নিয়ে তুমুল সমালোচনা হয়েছে নেটদুনিয়ায়। এবার তেমনি ঘটনার পুনরাবৃত্তিতে সামাজিক যোগাযোগ মাধ্যমের কাঠগড়ায় এলেন ক্যাটরিনা কাইফের দেহরক্ষী। ভক্তদের ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছে ক্যাটরিনার দেহরক্ষীদের বিরুদ্ধে। 
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার টাইগার-থ্রির শ্যুটিং শেষে মুম্বাই ফেরার সময় বিমানবন্দরে নামতেই অভিনেত্রীকে ভক্তরা ঘিরে ধরলে তাদের ধাক্কা মেরে সরিয়ে দেওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
খবর অনুযায়ী, ভিডিওতে দেখা যাচ্ছে, বিমানবন্দরে নেমে ক্যাটরিনা প্রথমে দু’একজনের সঙ্গে হাসিমুখে সেলফি তোলেন। পরে ভিড় বাড়তে থাকলে ভক্তরা সেলফি তোলার জন্য একে অপরের সঙ্গে ধাক্কাধাক্কি করতে থাকেন। একসময় বেশ কয়েকজন মিলে ক্যাটরিনাকে ঘিরে ফেলেন। আর তখনই অভিনেত্রীর দেহরক্ষী তাদের বেশ কয়েকজনকে ধাক্কা মেরে সরিয়ে দেন। অভিনেত্রীর চারপাশে নিরাপত্তা বলয় তৈরি করে তাকে গাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া হয়। যদিও তারই মাঝে কোলে শিশুসহ এক মহিলাকে তার দিকে আসতে দেখে দাঁড়িয়ে যান ক্যাটরিনা। 
সোশ্যাল মিডিয়ায় ক্যাটরিনার ভিডিও দেখে একজন লিখেছেন, ‘বিমানবন্দরে মহিলাদের নিরাপত্তা আরও কঠোর করা উচিত। সকলেই তো পাগলের মতো ওর দিকে ছুটে আসছিলেন।’ কারোর মন্তব্য, ‘আমরা জানি নিরাপত্তা দেওয়াই দেহরক্ষীদের কাজ, তবে যেভাবে ঠেলা হল সেটা কখনওই উচিত নয়।’ কারোর মন্তব্য, ‘ক্যাটরিনাকে ছেলেরা ঘিরে ধরেছিল, সেটা খুবই অস্বস্তিকর, তাই সরিয়ে দেওয়া ছাড়া আর কোনও উপায় ছিল বলে মনে হয় না।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat