×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৩-০৭-০৮
  • ৩০৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইউক্রেনে গুচ্ছ অস্ত্র সরবরাহ করার যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের নিন্দা করেছে রাশিয়া। এ ধরনের অস্ত্রকে গণহত্যার পন্থা ও বিশ্ব শান্তির জন্য একটি বড় হুমকি হিসেবে উল্লেখ করে মস্কো এ নিন্দা করে। দেশটির বার্তা সংস্থা রিয়া নভোস্তি শুক্রবার এ কথা জানিয়েছে। খবর সিনহুয়ার।
আন্তর্জাতিক বিষয়ক রাষ্ট্রীয় ডুমা কমিটির চেয়ারম্যান লিওনিড স্লাতস্কির উদ্ধৃতি দিয়ে বলা হয়, যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্ত গণহত্যার একটি সরাসরি পথ এবং এটি ভবিষ্যতে তাদের ইউরোপীয় অংশীদারদের সাথে একত্রে ন্যায়বিচারের জন্য কাঠগড়ায় দাঁড় করাবে।
স্লতস্কি বলেন, ‘রাশিয়া এটির  কঠোর প্রতিক্রিয়া জানাবে এবং আমাদের সামরিক ইউনিটগুলোকে শত্রুদের গুচ্ছ অস্ত্রের সম্ভাব্য ব্যবহার সম্পর্কে অবহিত করা হয়েছে।’
যুক্তরাষ্ট্র শুক্রবার ইউক্রেনে গুচ্ছ অস্ত্র পাঠানোর সিদ্ধান্তের ঘোষণা দিয়েছে। এ ধরনের অস্ত্র বিশ্বের ১২৩টি দেশ দ্বারা একটি আন্তর্জাতিক কনভেনশনের মাধ্যমে নিষিদ্ধ করা হয়।
২০১০ সালে কার্যকর করা গুচ্ছ অস্ত্র কনভেনশন এ ধরনের অস্ত্রের ব্যবহার, উৎপাদন, স্থানান্তর এবং মজুদ নিষিদ্ধ করা হয়। তবে যুক্তরাষ্ট্র এবং ইউক্রেন এ কনভেশনে স্বাক্ষর করেনি।
সিএনএন’র প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটন ইউক্রেনে যে গুচ্ছ অস্ত্র পাঠাবে তা ১৫৫ মিমি কামান থেকে নিক্ষেপ করা যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat