×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৩-০৭-০৭
  • ৩১৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মাদারীপুরে পদ্মা সেতু নির্মাণ প্রকল্পে জমি অধিগ্রহণের ক্ষতিপূরনের চেক পেলো ক্ষতিগ্রস্থরা।শুক্রবার দুপুরে শিবচর উপজেলা পরিষদের হলরুমে পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের গোয়ালকান্দা মৌজা ও পদ্মা সেতু এপ্রোচ সড়ক প্রকল্পের কুতুবপুর মৌজার ২২টি পরিবারকে দেয়া হয় এই ক্ষতিপূরনের চেক। ক্ষতিপূরনের ১ কোটি ৩ লাখ টাকার এই চেক পেয়ে খুশি ক্ষতিগ্রস্থরা।
জেলা প্রশাসন সূত্রে জানাযায়, শুক্রবার দুপুরে ২২ জন জমির মালিকের হাতে ১ কোটি ৩ লাখ টাকার ক্ষতিপূরণের চেক প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ঝোটন চন্দ।মোহাম্মদ শাহ উদ্দিন বলেন, জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসকের সহযোগিতায় ক্ষতিপূরনের চেক দ্রুত পেয়েছি। মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ঝোটন চন্দ জানান, ভুমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্থ ২২টি পরিাবরের মাঝে ১ কোটি ৩ লাখ টাকার চেক প্রদান করা হয়।  এর আগে একই প্রকল্পে ক্ষতিগ্রস্থদের মাঝে আরো ২ কোটি ১৪ লাখ টাকার চেক প্রদান করা হয়। এই নিয়ে ২টি প্রকল্পে মোট ৩ কোটি ১৭ লাখ টাকার ক্ষতিপূরণ চেক পেলো ক্ষতিগ্রস্থরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat