×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৩-০৭-০৪
  • ১৫৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
 পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেছেন, সুইডেনে পবিত্র কুরআন শরীফ পোড়ানোর ঘটনায় ঢাকায় নিযুক্ত সে দেশের চার্জ দ্য এ্যাফেয়ার্স-(সিডিএ)কে ডেকে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িত ব্যক্তিদের শাস্তি দাবি করা হয়েছে।
জাতীয় সংসদে আজ ৩০০ বিধিতে দেয়া বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী এ কথা জানান। এ সময় ডেপুটি স্পিকার শামসুল হক টুকু অধিবেশনে সভাপতিত্ব করেন।
একে আব্দুল মোমেন বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীর নির্দেশনায় ইতোমধ্যে আমাদের দেশে যিনি সুইডেনের সিডিএ তাকে মন্ত্রণালয়ে ডেকে এনেছিলাম এবং আমরা এই ব্যাপারে বাংলাদেশের জনগণের পক্ষে ঈদের দিনে মসজিদের সামনে এই ধরনের কুরআন শরিফ পোড়ানোর তীব্র নিন্দা প্রকাশ করেছি। সেই সাথে আমরা দাবি জানিয়েছি- তারা যেনো এই দুষ্টু লোকদের শাস্তি দেয়। সিডিএ জানিয়েছেন সুইডেন সরকার এজন্যে এপোলজি চেয়েছে এবং  যে ব্যক্তি কাজটি করেছে তাকে তারা এরেস্ট করেছে। এই লোকটি বলেছিলো যে, সে শুধু তার বক্তব্য প্রকাশ করবে। কিন্তু সেইখানে যে কুরআন শরিফ জ¦ালাবে সেই কথাটা বলেনি। সেই জন্যই তাকে এরেস্ট করা হয়েছে। তারা তাদের দেশের আইনে ব্যবস্থা নিয়েছে।’
এর আগে তরীকত ফেডারেশনের সংসদ সদস্য নজিবুল বশর মাইজভান্ডারি পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে সুইডেনে কুরআন শরিফ পোড়ানের ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat