×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৩-০৭-০৪
  • ৩২৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পরিবেশ সুরক্ষা আইন ভাঙ্গার দায়ে নেইমারকে ৩.৩ মিলিয়ন মার্কিন ডলার জরিমানা করা হয়েছে। রিও ডি জেনিরোতে অবৈধভাবে কৃত্রিম লেক নির্মাণ করায় নেইমারকে এই জরিমানা গুনতে হচ্ছে। 
ব্রাজিলের মানগারাতিবার কাউন্সিল সেক্রেটারিয়াটের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘পরিবেশ মন্ত্রণালয় ও নগর কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে বাড়ির পাশে কৃত্রিম লেক ও সৈকত নির্মাণ করেছেন নেইমার, যা স্বচ্ছ পানির উৎসে বাঁধা সৃষ্টি করেছে।
মানগারাতিবা ব্রাজিলের দ্বিতীয় বৃহত্তম নগরী রিও ডি জেনিরো থেকে ১৩০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত উপকূলবর্তী শহর। পর্যটনের জন্য শহরটির বেশ সুনাম আছে। সেখানেই ২০১৬ সালে ১০ হাজার বর্গমিটারের বিশাল বাড়ি কিনেছেন নেইমার। সেখানে হেলিপ্যাড, স্পা ও জিমনেশিয়ামও ছিল। সোমবার স্থানীয় প্রশাসন সেখানে গিয়ে কৃত্রিম লেক ও সৈকত দেখতে পান, যা নিয়ম না মেনেই করা হয়েছে।
কর্তৃপক্ষ এরই মধ্যে কৃত্রিম লেক ও সৈকতের অংশটি ঘেরাও করে সব ধরনের কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে। কিন্তু ব্রাজিলের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, নিয়মনীতির তোয়াক্কা না করে নেইমার সেখানে পার্টির আয়োজন করেছেন এবং লেকে গোসল করতে নেমেছেন।
ইতোমধ্যেই স্থানটিতে প্রায় ডজনখানেক অবৈধ স্থাপনা সনাক্ত করে তালিকাভূক্ত করেছে কর্তৃপক্ষ। কোন ধরনের অনুমতি ছাড়াই এগুলো নির্মান করা হয়েছে। এসব করতে গিয়ে নেইমার নদীর পানির গতিপথ পাল্টে দিয়েছেন। 
জরিমানার বিরুদ্ধে নেইমার ২০ দিনের আপিলের সুযোগ পাবেন। গত ২২ জুন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগের প্রেক্ষিতে কর্তৃপক্ষ নেইমারের বিলাসবহুল সম্পত্তিতে পরিবেশ আইন ভঙ্গের বিষয়টি জানতে পারে। সেখানে গিয়ে তারা দেখতে পায় কৃত্রিম লেক ও সৈকত নির্মাণের কাজ চলছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat