×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৩-০৭-০১
  • ৩১১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঈদুল আজহার প্রথম দুই দিনে সাড়ে চার লাখের বেশি কাঁচা চামড়া সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) চেয়ারম্যান শাহীন আহমেদ।
আজ ঢাকার ধানমন্ডির ইম্পেরিয়াল আমিন আহমেদ সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘চামড়া ব্যবসায়িরা এ পর্যন্ত সারাদেশে সাড়ে চার লাখেরও বেশি কাঁচা চামড়া সংগ্রহ করেছে... আমাদের পরিকল্পনা অনুযায়ী, আমরা কাঁচা চামড়া সংগ্রহ করতে থাকব।’
শাহীন আহমেদ বলেন, এ বছর সারাদেশ থেকে প্রায় ৯০-৯৫ লাখ পিস কাঁচা চামড়া সংগ্রহের সম্ভাবনা রয়েছে।
ব্যবসায়ীরা সরকার নির্ধারিত হারে কাঁচা চামড়া কিনছেন কিনা প্রশ্নের জবাবে বিটিএ চেয়ারম্যান দাবি করেন, ট্যানাররা সরকার নির্ধারিত হারে কাঁচা চামড়া কিনছেন।  
কোরবানির ঈদকে সামনে রেখে সরকার ঢাকায় প্রতি বর্গফুট লবণ লাগানো গরুর কাঁচা চামড়ার দাম ৫০ থেকে ৫৫ টাকা এবং ঢাকার বাইরে ৪৫ থেকে ৪৮ টাকা নির্ধারণ করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat