×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৩-০৬-২৯
  • ৫৮৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিরাজগঞ্জ  জেলার উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় আমের ট্রাক ও গরুর পিক-আপের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুইজন। এসময় পিক- আপে থাকা তিনটি গরু মারা যায়।
নিহতরা হলেন- গাইবান্ধা সদর থানার ফুলিবাড়ি গ্রামের হাবিবুর রহমানের ছেলে সুজন (৩২), সাঘাটা থানার হাসিলকান্দি গ্রামের সবুর হোসেনের ছেলে রাব্বি (২৬), নাটোর বাগাতিপাড়া থানার প্যারাবাড়িয়া গ্রামের সোরহাবের ছেলে রানা (৩০) ও একই গ্রামের শরিফুলের ছেলে আয়ান (৪)। 
বৃহস্পতিবার সকালে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবির জানান, আম বোঝাই ট্রাকটি রাজশাহী থেকে হাটিকুমরুলগমী ও গরুর পিক-আপটি বনপাড়াগামী হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের পুকুরপাড় এলাকায় পৌছিলে মুখমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই শিশুসহ চারজন মারা যায় ও দুইজন আহত হয়। এসময় পিক-আপে থাকা তিনটি গরু মারা যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat