×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৩-০৬-২৮
  • ৩৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দীর্ঘ ১৪ বছর পর সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলের সেমিফাইনালে উঠেছে  বাংলাদেশ।আজ ‘বি’ গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে ভূটানকে ৩-১ গোলে হারিয়ে শেষ চারের টিকিট পায় বাংলাদেশ। আসরে ৩ ম্যাচে ২ জয় ও ১ হারে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স-আপ হয়ে সেমিতে পা রাখলো বাংলাদেশ। ৩ ম্যাচে ৩ জয়ে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন  লেবানন।
‘এ’ গ্রুপ থেকে কুয়েত চ্যাম্পিয়ন ও রানার্স-আপ হয় স্বাগতিক ভারত। আগামাী পহেলা জুলাই প্রথম সেমিফাইনালে কুয়েতের মুখোমুখি হবে বাংলাদেশ। একই দিন দ্বিতীয় সেমিতে লড়বে ভারত ও লেবানন।ভারতের ব্যাঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে ভূটানের বিপক্ষে ম্যাচের ১২ মিনিটেই গোল হজম করে বাংলাদেশ। ভূটানের পক্ষে গোল করেন সেন্দা দর্জি। তবে ২১ মিনিটে মোরসালিনের গোলে ম্যাচে সমতায় ফেরে বাংলাদেশ।
এরপর ৩১ মিনিটে ফুনস্তো জিগমের আত্মঘাতী গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।    ৩৬ মিনিটে রাকিব হোসেনের গোলে ব্যবধান ৩-১ করে ফেলে বাংলাদেশ। এই ব্যবধানেই  ম্যাচের প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।ম্যাচের দ্বিতীয়ার্ধে গোলের ব্যবধান আর বাড়াতে পারেনি বাংলাদেশ। শেষ পর্যন্ত  ঐ স্কোরলাইনেই জয়  নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।সর্বশেষ ২০০৯ সালে সেমিতে খেলেছিলো বাংলাদেশ। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat