×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৩-০৬-২৮
  • ২৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ন্যাটো প্রধান জেন্স স্টলটেনবার্গ মঙ্গলবার বলেছেন, ন্যাটো জোট‘মস্কো বা মিনস্কের’ যেকোন হুমকির বিরুদ্ধে নিজেকে রক্ষায় প্রস্তুত রয়েছে। ওয়াগনারের বিদ্রোহী নেতা ইয়েভজেনি প্রিগোজিনের নির্বাসিত জীবনকে বেলারুশ স্বাগত জানানোর পর তিনি এমন মন্তব্য করেন। খবর এএফপি’র।
স্টলটেনবার্গ বলেন, ন্যাটো আগামী সপ্তাহে লিথুনিয়ায় একটি গুরুত্বপূর্ণ শীর্ষ সম্মেলনে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা আরো শক্তিশালী করতে সম্মত হবে যাতে এ জোটের সকল সদস্যদের রক্ষা করা যায়, বিশেষ করে যেসব দেশ রাশিয়ার মিত্র দেশ বেলারুশ সীমান্তে রয়েছে।
স্টলটেনবার্গ সাংবাদিকদের বলেন, ‘প্রিগোজিন বেলারুশে চলে গেছেন এবং সম্ভবত তার বাহিনীর কিছু সদস্য বেলারুশে অবস্থান করবে। এমন পরিস্থিতিতে এর পরিণতির ব্যাপারে একেবারে দ্রুততার সাথে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে।
হেগে সাতটি দেশের নেতাদের সাথে নৈশভোজের পর তিনি বলেন, ‘আমরা মস্কো এবং মিনস্কের কাছে একটি স্পষ্ট বার্তা পাঠিয়েছি যে ন্যাটো তাদের সকল মিত্র দেশ এবং অঞ্চলের প্রতি ইঞ্চি মাটি রক্ষায় প্রস্তুত রয়েছে।
সুতরাং যেকোন সম্ভাব্য হুমকির বিরুদ্ধে মিত্রদের রক্ষার ক্ষেত্রে আমাদের সক্ষমতার ব্যাপারে মস্কো বা মিনস্কের ভুল বোঝার কোন অবকাশ নেই।
এদিকে লিথুনিয়ার প্রেসিডেন্ট গিতানাস নৌসেদা ওয়াগনার যোদ্ধাদের বেলারুশে অবস্থান করার ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat