×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৩-০৬-২১
  • ৪৯৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মধ্য আমেরিকার দেশ হন্ডুরাসে একটি নারী কারাগারে সংঘবদ্ধ সহিংসতা ও আগুনে অন্তত ৪১ জন নিহত হয়েছে।
পুলিশ এ কথা জানিয়েছে।
প্রতিদ্বন্দ্বী গ্রুপ গুলোর মধ্যে ব্যাপক সহিংসতার পর কারাগারটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। বেশিরভাগই অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে।
পুলিশের মুখপাত্র এডগার্ডো বারাহোনা জানিয়েছেন, রাজধানী তেগুসিগালপা থেকে ২৫ কিলোমিটার উত্তরে অবস্থিত ওই কারাগারে মঙ্গলবার সহিংসতার ঘটনাটি ঘটে।
প্রাথমিকভাবে তিনি ৪১ জনের প্রাণহানির কথা জানিয়েছেন। এরা সকলেই বন্দী কি-না তা স্পষ্ট করে জানা যায়নি।
এ ঘটনায় আহত হয়েছে আরো পাঁচজন। তাদের হাসপাতালে নেয়া হয়েছে।
ঘটনার পর কারাগারের ফটকে সশস্ত্র সেনা ও পুলিশ দেখা গেছে। এছাড়া অগ্নিনির্বাপক সদস্যরাও সেখানে রয়েছে।
কারাগারে আটক বন্দি পরিবারের প্রতিনিধিত্বকারী ডেলমা ওরডোনেজ বলেছেন, সহিংসতায় কারাগারের একাংশ ধ্বংস হয়ে গেছে।
তিনি আরো বলেন, মঙ্গলবার ভোরে একটি গ্রুপের সদস্যরা প্রতিদ্বন্দ্বী গ্রুপের সেলে যায় এবং আগুন ধরিয়ে দেয়।
হন্ডুরান প্রেসিডেন্ট জিওমারা কাস্ত্রো টুইটারে এ ঘটনায় শোক এবং শোকার্ত পরিবারের সদস্যদের প্রতি সংহতি প্রকাশ করেছেন।
তিনি জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং বলেছেন, নিরাপত্তার দায়িত্বে থাকা নেতৃবৃন্দকে জবাবদিহির আওতায় আনতে তিনি কঠোর পদক্ষেপ নেবেন।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat