×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৩-০৬-২১
  • ৪৫৫৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে ‘স্বৈরশাসকদের’ সাথে তুলনা করেছেন। সাংবাদিকদের উপস্থিতিতে ডেমোক্র্যাটিক দলের দাতাদের এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এমন মন্তব্য করেন। খবর এএফপি’র।
ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলে তহবিল সংগ্রহ প্রচারণা অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় বাইডেন বলেন, যুক্তরাষ্ট্রের আকাশসীমা দিয়ে উড়ে যাওয়া চীনের একটি বেলুন আমেরিকার সামরিক বিমান ব্যবহার করে ভূপাতিত করার ঘটনায় শি ক্ষুব্ধ হন। ওয়াশিংটন জানায়, বেলুনটি গুপ্তচরবৃত্তির কাজে ব্যবহার করা হচ্ছিল।
বাইডেন বলেন, ‘গুলি করে ভূপাতিত করা বেলুনটিতে গুপ্তচর সরঞ্জাম থাকায় শি জিনপিং খুব বিরক্ত হন। কারণ, তিনি জানতেন না যে এসব সেখানে ছিল।’
এ ব্যাপারে ‘আমি নিশ্চিত যে এটি ছিল স্বৈরশাসকদের জন্য অনেক বিব্রতকর।
বাইডেনের এমন মন্তব্যে বেইজিংয়ের পক্ষ থেকে জোরালো আপত্তি তোলার সম্ভাবনা রয়েছে।
এদিকে বিশ্বের ক্ষমতাধর দুই দেশের মধ্যে উত্তেজনা কমানোর প্রচেষ্টার অংশ হিসেবে মাত্র কয়েকদিন আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বেইজিং সফর করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat