×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৩-০৬-১২
  • ৯৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফ্রান্সের উত্তর-পশ্চিমাঞ্চলে ১১ বছর বয়সী এক ব্রিটিশ বালিকা ডাচ প্রতিবেশীর গুলিতে নিহত হয়েছে। ওই ঘটনায় শিশুটির বাবা গুরুতর আহত হয়েছে। কর্তৃপক্ষ একথা জানায়। খবর এএফপি’র।
প্রাথমিক তদন্তে জানা গেছে, শনিবার রাতে পরিবারটি ব্রিটানির কুইম্পারের কাছে সেন্ট-হারবোট গ্রামে তাদের বাড়ির বাগানে অবস্থানকালে এক প্রতিবেশী একটি আগ্নেয়াস্ত্র নিয়ে সেখানে হাজির হয়।
কুইম্পারের পাবলিক প্রসিকিউটর ক্যারিন হ্যালি  রোববার এক বিবৃতিতে বলেন, বন্দুক হামলার ঘটনায় রাত ১০ টার দিকে ( গ্রিনীচ মান সময় ২০০০ টায়) আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তারা পদক্ষেপ  নেন।
ম্যাজিস্ট্রেটেট জানান, ১১ বছর বয়সী শিশুটিকে ঘটনাস্থলে মৃত অবস্থায় ও তার বাবাকে আশঙ্কাজনক অবস্থায় পাওয়া যায়। প্রসিকিউটর হ্যালি জানান, ঘটনায় মা ও তার দ্বিতীয় সন্তান অক্ষত রয়েছে।
বন্দুকধারী ৭১ বছর বয়সী এক ডাচ পেনশনার বলে শনাক্ত করা হয়েছে।
হ্যালি আরো জানায়, পুলিশ এখনও গুলি চালানোর উদ্দেশ্য নিয়ে তদন্ত করছে। তবে সম্পত্তি নিয়ে বেশ কয়েক বছর ধরে দুই প্রতিবেশীর মধ্যে বিরোধ চলছিল বলে মনে করা করা হচ্ছে।
পুলিশ জানায়, আঁততায়ি তার স্ত্রীর সঙ্গে বাড়ি ফেরার সময় ঝোপের আড়াল থেকে তার রাইফেল দিয়ে গুলি চালায়। তারা উভয়ই কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করার পর গ্রেফতার হয়েছে। পাবলিক প্রসিকিউটরের কার্যালয় একজন নাবালিকাকে হত্যা এবং একটি হত্যার প্রচেষ্টার অভিযোগের তদন্ত শুরু করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat