×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৩-০৬-১১
  • ৩৪৫৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নারী আইনজীবী হত্যা মামলার রায়ে দু’জনকে আমৃত্যু কারাদন্ড দিয়েছেন আদালত। ২০১২ সালের ৩১ ডিসেম্বর রাজধানীর মিরপুর এলাকায় রওশন আরা আক্তার নামে এক নারী আইনজীবীর বাসায় চুরি করতে গিয়ে তাকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যার ঘটনায় করা মামলায় আসামি রাসেল জমদ্দার ওরফে শাকিল ও সোলাইমান রবিন ওরফে তাজুলকে এ আমৃত্যু যাবজ্জীবন কারাদন্ড দেয়া হয়।
রায়ে তাদের দশ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাভোগের আদেশ দেয়া হয়। আজ রোববার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ এর বিচারক আলী আহম্মেদ আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। মামলার সূত্রে জানা যায়, ২০১২ সালের ৩১ ডিসেম্বর আইনজীবী রওশন আরা আক্তারের বাসায় চুরি করতে গিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। এ ঘটনায় ২০১৩ সালের ১ জানুয়ারি মাহবুবই সাত্তার বাদি হয়ে মিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা তদন্ত শেষে ২০১৩ সালের ১৮ জুলাই আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। ২০১৪ সালের ৪ ফেব্রুয়ারি আদালত অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। মামলায় ১৫ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat