×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৩-০৬-০৬
  • ১৫৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যোগদানের সময় ২০২৪ সাল পর্যন্ত পিছিয়ে দেয়ার জন্য সৌদি ক্লাব আল হিলালকে অনুরোধ জানিয়েছেন আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসি। এতেই শুরু হয়ে গেছে মেসির বার্সেলোনায় প্রত্যাবর্তনের গুজব।
ফুটবল বিষয়ক ওয়েবসাইট গোল ডট কম নিজস্ব সুত্রের বরাত দিয়ে জানায়, গত সোমবার সৌদি একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন মেসি।  সে  সময় সৌদি ক্লাবটিতে  যোগ দেয়ার সময় ২০২৪ সাল পর্যন্ত পিছিয়ে দেয়ার অনুরোধ করেছেন আর্জেন্টাইন তারকা। এতে প্রতিনিধি দলটি বিষ্ময় প্রকাশ করেছে এবং জানিয়েছে সেক্ষেত্রে প্রস্তাবের বিপরীতে যে পরিমান অর্থ ধার্য্য করা হয়েছে সেটিরও পরিবর্তন ঘটতে পারে। বর্তমানে যে চুক্তির প্রস্তাব দেয়া হয়েছে তাতে প্রতি বছর ৫০০ মিলিয়ন  ইউরো প্রদানের কথা বলা হয়েছে।  
বার্সেলোনায় মেসি ফিরতে চান বলে পিতা ও এজেন্ট হোর্হে মেসি মন্তব্য করার কয়েক ঘন্টা পর আর্জেন্টাইন সুপার স্টারের এমন অনুরোধের খবরটি প্রকাশিত হয়েছে। আর ক্লাব কিংবদন্তীকে ফেরানোর জন্য ব্লাউগ্রানারের তথাকথিত আর্থিক সক্ষমতা অর্জনের পরিকল্পনা গ্রহন করেছে লা লিগার ক্লাবটি। সম্ভাব্য চুক্তির বিষয় ঠিক করতে দুই পক্ষ গতকাল সকালে মিলিত হয়েছে বলেও গণমাধ্যমের খবরে বলা হয়েছে। ইতোমধ্যে মেসির ক্লাব ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছে প্যারিস সেন্ট জার্মেই’ (পিএসজি)। 
জিজান্তেস এফসির সঙ্গে চ্যাটিং করার সময় হোর্হে মেসি স্বীকার করেছেন আগামী বছর আবার কাতালানিয়দের হয়ে খেলতে পারেন তার ছেলে। তিনি বলেন,‘মেসি (বার্সায় ) ফিরতে চায়’।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat