×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৩-০৬-০৪
  • ৩১৮৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ আগামী ১০-১৫ দিনের মধ্যে বিদ্যুতের বর্তমান পরিস্থিতির একটা সুরাহা করা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আজ । তিনি তার মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, ‘জ্বালানি সংকটের কারণে সাম্প্রতিক দিনগুলোতে লোডশেডিং বেড়েছে। বিদ্যুৎ খাতের পরিসর এখন বেড়েছে। আমি জানি পরিস্থিতি অসহনীয়।’ 
পরিস্থিতি কয়েক সপ্তাহ অব্যাহত থাকতে পারে বলে উল্লেখ করার পরও নসরুল হামিদ বলেন,  ‘আমরা আশা করছি,  আগামী দশ থেকে পনের দিনের মধ্যে এই সমস্যার সমাধান হয়ে যাবে। কারণ এ পরিস্থিতি উত্তোরনের প্রচেষ্টা চলছে। পায়রা বিদ্যুৎ কেন্দ্রের জন্য আমি সম্ভাব্য কম সময়ের মধ্যে কয়লা আনার চেষ্টা করছি ।’ নসরুল বলেন, তাপমাত্রা ৩৮ থেকে ৪১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়েছে । প্রচন্ড এই তাপদাহের কারণেই বিদ্যুতের দ্রুত বেড়েছে। প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা বিদ্যমান রিজার্ভ দিয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে প্রস্তুত ছিলাম। যদিও আমরা নির্ধারিত নিয়মে লোডশেডিংয়ে  যাচ্ছি না। কিন্তু বিভিন্ন এলাকায় লোডশেডিং আছে।’ 
বর্তমান বিদ্যুৎ ঘাটতিকে সাময়িক উল্লেখ করে তিনি বলেন, ‘নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। আমরা কয়েক সপ্তাহের মধ্যেই ভোক্তাদের সামনে বিদ্যুতের এই পরিস্থিতি আরো ভালো অবস্থানে তুলে ধরার চেষ্টা করছি।’ নসরুল হামিদ বলেন, ‘প্রতিদিন প্রায় ২৫০০ মেগাওয়াট বিদ্যুৎ লোডশেডিং হচ্ছে। তবে, এই লোডশেডিং ধীরে ধীরে এই কমিয়ে আনা হচ্ছে এবং সবকিছু নিয়ন্ত্রণে থাকায়- খুব শিগগিরই এই সমস্যার সমাধান হয়ে যাবে।’
প্রতিমন্ত্রী বলেন, পর্যাপ্ত কয়লা সংগ্রহ করা হলেই অবিলম্বে বিদ্যুৎ কেন্দ্রগুলো উৎপাদন শুরুর জন্য প্রস্তুত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat