×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৩-০৫-২৫
  • ২৯৯১৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করছেন বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জয়পুরহাট জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আজ বৃহস্পতিবার বেলা ১২ টায় স্মার্ট কর্ণারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন, সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ার।
জয়পুরহাট জেলা আওয়ামীলীগ কার্যালয়ে স্মার্ট কর্ণারের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগ সভাপতি আরিফুর রহমান রকেট। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উল্লেখ করে সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ার আরও বলেন, সামনে আমাদের জাতীয় নির্বাচন। দেশের যে উন্নয়ন হয়েছে তা কাজে লাগিয়ে স্মার্ট বাংলাদেশের পাশাপাশি স্মার্ট রাজনীতিসহ অর্থনীতিকে স্মার্ট করা এবং ৪১ সালের লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছেন বর্তমান আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধান অতিথি কবির বিন আনোয়ার জয়পুরহাট জেলা আওয়ামীলীগ কার্যালয়ে স্মার্ট কর্ণারের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহীউদ্দিন জাহাঙ্গীর, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মামুন খান চিশতি, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, এ্যাড: নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি, রেডক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারী গোলাম হক্কানী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এ্যাড: এম এ হাই, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শাম্মীম আজিজ সাজ, সাধারণ সম্পাদক সাবিনা চৌধুরীসহ জেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিক লীগ নেতৃস্থানীয়রা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। পরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের নিয়ে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট কর্মীসভায় সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জাকির হোসেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat