×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৩-০৫-১৯
  • ২৬২৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নিউ ক্যালেডোনিয়ার দক্ষিণ-পূর্বে প্রশান্ত মহাসাগরে শুক্রবার ৭.৭-মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে এবং কর্তৃপক্ষ  সুনামির সতর্কতা জারি করেছে। 
মার্কিন ভূতাত্ত্বিক পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, ভূগর্ভের ৩৭ কিলোমিটার (২৩ মাইল) গভীরে ভূমিকম্পটির উৎপত্তিস্থল।  
হনলুলু-ভিত্তিক প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ভানুয়াতুর কিছু উপকূলীয় এলাকায় জোয়ারের উপরে এক থেকে তিন মিটার (ছয় থেকে নয় ফুট) সুনামি ঢেউ উঠতে পারে।
এটি নিউ ক্যালেডোনিয়া, ফিজি, কিরিবাতি এবং নিউজিল্যান্ডে ০.৩-১.০ মিটারের সম্ভাব্য ছোট সুনামি ঢেউয়ের বিষয়েও সতর্ক করেছে।
নিউ ক্যালেডোনিয়ার রাজধানী নুমিয়ার একজন হোটেল রিসেপশনিস্ট এএফপি’কে বলেছেন, তিনি কোন কম্পন অনুভব করেননি।
নিউ ক্যালেডোনিয়া দ্বীপপুঞ্জের পূর্ব প্রান্তে ইলে ডেস পিন দ্বীপের একজন ট্রাভেল এজেন্ট বলেছেন, তিনি কম্পন অনুভব করেননি বা কোনো স্থানান্তর সতর্কতা শুনেননি। তিনি বলেন, ‘সবাই এখনও সৈকতে এবং রেস্তোরাঁগুলোতে রয়েছে।’ 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat