×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৩-০৫-১৭
  • ১০০৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, স্বৈরশাসকের রক্তচক্ষু ও নিষেধাজ্ঞা উপেক্ষা করে শেখ হাসিনা গণতন্ত্র পুন:প্রতিষ্ঠা, সাধারণ মানুষের ভাত ও ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে স্বদেশ প্রত্যাবর্তন করেছেন।
আজ বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
ইন্দিরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ ও পদ্মা সেতুর সফল বাস্তবায়নকারী। বাংলাদেশ উন্নয়ন ও অগ্রগতিতে বিশ্বে রোল মডেল। মাথাপিছু আয়, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, রেমিট্যান্স ও গড় আয়ু বৃদ্ধি পেয়েছে। তাঁর সাহসী ও দূরদর্শী নেতৃত্বে ২০৪১ সালের স্মার্ট, উন্নত- সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে।
তিনি বলেন, জিয়াউর রহমান ভোট ব্যবস্থা ধ্বংস, গণতন্ত্র হত্যা, জেল-জুলুম, গুম ও নির্যাতনের  মাধ্যমে দেশে অরাজকতার পরিবেশ সৃষ্টি করেছিল। জিয়া  রাজনীতিকে  ক্যান্টনমেন্টে বন্দী ও রাজনীতিবিদদের কারা বন্দী করে  দেশে দল ভাঙ্গার রাজনীতি চালু করেন। জিয়া বিনা আপরাধে ও বিনা বিচারে বীর মুক্তিযোদ্ধাদের ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করে। 
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. হাসানুজ্জামান কল্লোলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান চেমন আরা তৈয়ব। 
অনুষ্ঠানে জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আফরোজা খান, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন, অতিরিক্ত সচিব মোহাম্মদ মুহিবুজ্জামান, জাতীয় মহিলা সংস্থার পরিচালনা পরিষদের সদস্য আফরোজা হাসমত ও তাহমিনা সুলতানা বক্তৃতা করেন। 
আলোচনা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat