×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৩-০৫-১৭
  • ৬৬১৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলায় আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এতিম ও দুঃস্থদের মধ্যে খাবার বিতরণ করেছেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।  
আজ বুধবার দুপুরে ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম উপজেলার চিত্রাপাড়া হামিউস সুন্নাহ মাদ্রাসার এতিমখানার শিশুদের মধ্যে উন্নত মানের খাবার বিতরণ করেন। এরপর তিনি  মনসাবাড়ি, সিকিরবাজার, রতাল, পশ্চিমপাড়সহ বিভিন্ন এলাকায় ভ্যান চালক ও দুঃস্থদের মধ্যে খাবার বিতরণ করেন।
এ সময় ছাত্রলীগ নেতা ইকবাল হাসান, শওকত হোসেন, শেখ রোহানসহ দলীয় নেতা কর্মীরা তার সাথে ছিলেন।
এর আগে চিত্রাপাড়া হামিউস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ১৫ আগস্টে নিহত সকল শহীদদের আত্মার শান্তি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, ‘আমি জাতীয় শোক দিবসসহ গুরুত্বপূর্ণ সকল দিবসেই এতিম ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ করে থাকি। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এতিম ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ করেছি।’
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, পৌর মেয়র মতিয়ার রহমান হাজরাসহ সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat