×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৩-০৫-১৬
  • ৩৭৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জ জেলায় আজ ক্যান্সার সহ ছয়টি জটিল রোগে আক্রান্ত ১৬৪ জন রোগীর মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিকিৎসা সহায়তা হিসাবে ৮২ লাখ টাকার চেক বিতরণ করা হবে। 
আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের জেলা কার্যালয় আয়োজিত এ চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান। জেলায় সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. হারুন-অর-রশীদের সভাপতিত্ব আয়োজিত এ অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তরের সহকারী-পরিচালক জুলফিকার আলী, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. আনিসুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন।  
পরে প্রধান অতিথি জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম ও বিশেষ অতিথি জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান ২০২২-২০২৩ অর্থবছরে (২য় কিস্তি) ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ, থ্যালাসেমিয়ায় আক্রান্ত জেলার ১৬৪ জন রোগীর মধ্যে জনপ্রতি ৫০ হাজার টাকা  করে মোট ৮২ লাখ টাকার চেক বিতরণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat