×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৩-০৫-১৪
  • ৩৮৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নাটোর জেলায় আজ  বিশ্ব মা দিবসে  স্বপ্নজয়ী পাঁচ মা’কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে রোববার সকাল নয়টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মা হচ্ছেন সবচে’ শ্রদ্ধার। একজন মা পরম মমতায় তার সন্তানকে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলে জিডিপি’তে অবদান রাখছেন। পরম কৃতজ্ঞতায় প্রত্যেক মা’কে আমাদের সমাজে লালন করতে হবে, যতেœ রাখতে হবে। মা’য়েরা ভালো থাকলে দেশ ভালো থাকবে। এজন্যে বর্তমান সরকার মেয়েদের অবৈতনিক শিক্ষা, উপবৃত্তি  এবং সন্তানের পরিচয়ে মা’য়ের নাম সন্নিবেশিত করে মা’কে মর্যাদা দিয়েছে।
অনুষ্ঠানে বড়াইগ্রাম উপজেলার গোপালপুর এলাকার স্বপ্নজয়ী মা হাজেরা খাতুন একটি ছেলে সন্তানের জন্যে পর পর নয়টি কন্যা সন্তানের মা হওয়ার অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, সমাজের অবজ্ঞা ও অবহেলাকে উপেক্ষা করে আমার নয় কন্যাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছি। তাদের মধ্যে একজন সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্ণেল, একজন রাজশাহী বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর, একজন বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার, দুইজন কলেজ শিক্ষক, তিনজন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং একজন আদর্শ গৃহিনী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাছুদুর রহমান, লেফটেন্যান্ট কর্ণেল সামিরা আকতার, অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলী, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ পরিচালক মাহফুজা খাতুন, জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপ পরিচালক শাপলা শারমিন, শিক্ষাবিদ সুবিধ কুমার মৈত্র, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন, ‘সাথী’র নির্বাহী পরিচালক শিবলী সাদিক প্রমুখ।
অনুষ্ঠানে স্বপ্নজয়ী পাঁচ মা হাজেরা খাতুন, অপেরা বেওয়া, নিলুফা খাতুন, রুপালী খাতুন এবং কুলছুম বেগমকে ক্রেস্ট প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat