×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৩-০৫-১১
  • ৭০৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রথম ম্যাচে অধিনায়ক নিগার সুলতানার ব্যাটিং নৈপুন্যে দুর্দান্ত জয়ের পর ব্যাটারদের ব্যর্থতায় শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচেই হেরে গেল বাংলাদেশ নারী ক্রিকেট  দল।
আজ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলংকার কাছে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। এই জয়ে সিরিজে ১-১ সমতা আনলো শ্রীলংকা। প্রথম টি-টোয়েন্টি ৬ উইকেটে জিতেছিলো বাংলাদেশ।
কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে টস হেরে প্রথমে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় শ্রীলংকা। ব্যাট হাতে নেমে বাংলাদেশকে ২৬ বলে ২৮ রানের সূচনা এনে দেন দুই ওপেনার শামিমা সুলতানা ও রুবিয়া হায়দার। ৩টি চারে ১৬ রান করে আউট হন রুবিয়া।
দ্বিতীয় উইকেটে সোবহানা মোস্তারিকে নিয়ে দলের রান ৫০ পার করেন শামিমা। ৬১ রানের মধ্যে বিদায় নেন শামিমা ও মোস্তারি। শামিমা ৩টি চারে ও মোস্তারি ২টি বাউন্ডারিতে ১৮ রান করে করেন।
এরপর নিগার ও রিতু মনির সাথে জুটি বেঁধে দলের রান ৮৫তে নেন মুরশিদা খাতুন। আগের ম্যাচে ৫১ বলে ৭৫ রান করা নিগার আজ  ৭ রানে আউট হন। রিতু করেন ৫ রান। এতে ৮৫ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ। তাদের বিদায়ের পর ব্যাটিং ধস নামে বাংলাদেশের। ১১ রানে শেষ ৫ উইকেট হারিয়ে ১৮ দশমিক ৩ ওভারে ১০০ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। দলের চতুর্থ ব্যাটার হিসেবে দু’অংকের কোটা স্পর্শ করে ১০ বলে ১৪ রান করেন মুরশিদা।
১০১ রানের সহজ টার্গেট স্পর্শ করতে বেগ পেতে হয়নি শ্রীলংকাকে। ৯ বল বাকী রেখেই জয়ের স্বাদ পায় লংকানরা। অধিনায়ক চামারি আতাপাত্তু ৩৩ ও হর্ষিতা সামারাবিক্রমা অপরাজিত ২৯ রান করেন। বাংলাদেশের ফাহিমা খাতুন ২টি ও রাবেয়া খান ১টি উইকেট নেন।
আগামীকাল একই ভেন্যুতে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat