×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৩-০৫-১১
  • ৪৯৫৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অবশেষে বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়ার বাগদানের গুঞ্জন সত্যি হতে চলেছে। আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার ঘরনী হতে চলেছেন এই অভিনেত্রী। তবে তার আগে ঘটা করে তাদের বাগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। দিল্লিতে আগামী ১৩ মে বাগদান সারবেন পরিণীতি। 
সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে তারা একসঙ্গে ক্যামেরায় ধরা দিয়েছিলেন। এদিন বিমানবন্দরে পরিণীতি আর রাঘবকে একই গাড়ি থেকে নামতে দেখা গিয়েছিল। এদিন পরিণীতির পরনে ছিল লাল রঙের কুর্তি আর পালাজ্জো, চোখে কালো রোদচশমা। রাঘবকে কালো রঙের শার্ট-প্যান্টে দারুণ সুদর্শন লাগছিল। মুম্বাই থেকে এই জুটি দিল্লিতে পাড়ি জমিয়েছিলেন। কারণ, এই শহরেই নাকি বসতে চলেছে তাঁদের বাগদানের আসর।
জানা গেছে, ১৫০ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে পরিণীতি আর রাঘবের বাগদান পর্বে। এদিন দুই পরিবারের আত্মীয়স্বজন আর ঘনিষ্ঠ বন্ধুবান্ধব হাজির থাকবেন। সম্পূর্ণ পাঞ্জাবি রীতিনীতি মেনে পরিণীতি আর রাঘবের বাগদান পর্ব সারা হবে।
বাগদানের দিন সকালে ধর্মীয় রীতি পালন করা হবে। এরপর সন্ধ্যায় একে অপরের সঙ্গে আংটি বদল করবেন। এরপর নৈশভোজ শুরু হবে।
শোনা যাচ্ছে, এ বছর অক্টোবর মাসের শেষের দিকে এই জুটি সাত পাকে বাঁধা পড়বেন। পরিণীতি আর রাঘবের বিয়েকে ঘিরে তাদের ভক্তরা রীতিমতো উচ্ছ্বসিত। এক ছবির সেটে পরিণীতি আর রাঘবের প্রথম দেখা হয়েছিল। এরপর দুজনের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat