×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৩-০৫-১০
  • ২৩৮৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বরগুনা জেলায় মঙ্গলবার গভীর রাতে সদর উপজেলার তেঁতুলবাঢ়িয়া এলাকায় বিষখালী নদীতে এক অভিযানে ২৬টি বেহুন্দি, দুইটি চায়না দুয়ারি এবং ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এ অভিযানে জাটকা পরিবহনের দায়ে মো. রিয়াজ (২৮) নামে একজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের কারাদন্ড দেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আল নূর।
জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব জানান, পরে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে বুধবার  সকাল ১০টায় জালগুলো পুড়িয়ে  নষ্ট করা হয়েছে। নদীর জীববৈচিত্র রক্ষার পাশাপাশি মাছের উৎপাদন বৃদ্ধির জন্য এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে বলে আরও জানান জেলা মৎস্য কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat