×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৩-০৪-২৯
  • ২৬১০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রতিটি আন্দোলন সংগ্রামে রবীন্দ্রনাথ ও নজরুল বাঙালির অনন্ত প্রেরণার উৎস। বর্তমান বিশ্বের চলমান দ্বন্দ্ব-সংঘাত নিরসনে রবীন্দ্র- নজরুল চর্চাই হতে পারে এক অনিবার্য সহায়। 
তিনি বলেন, 'একটি সংস্কৃতি বান্ধব, সুখী, সমৃদ্ধ ও সাম্যের বাংলাদেশ গঠনে রবীন্দ্রনাথ ও নজরুলের আদর্শ ও দর্শন প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে দিতে হবে।'
স্পিকার আজ রাজধানীর একটি হোটেল সঙ্গীত শিল্পী সুস্মিতা আনিস আয়োজিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান নিয়ে সঙ্গীত অ্যালবাম 'হঠাৎ দেখা' এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  এসব কথা বলেন। এসময় তিনি 'হঠাৎ দেখা' সঙ্গীত অ্যালবামের মোড়ক উন্মোচন করেন। 
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা, বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি এবং আসাদুজ্জামান নূর এমপি উপস্থিত ছিলেন। 
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সঙ্গীত শিল্পী সুস্মিতা আনিস। পরে রবীন্দ্রনাথ ও নজরুলের সাহিত্য বিশ্লেষণ করেন বিশিষ্ট মঞ্চ নির্দেশক ও নাট্যাভিনেতা মঞ্চসারথি আতাউর রহমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর ড. মুহাম্মাদ সামাদ। 
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, রবীন্দ্রনাথ ও নজরুল প্রত্যেক বাঙালির সত্বার সাথে ওতোপ্রোতভাবে মিশে আছেন। তারা সাহিত্য চর্চার মাধ্যমে বাংলা ভাষাকে সমৃদ্ধ করার পাশাপাশি বাঙালির ব্যক্তি ও সমাজ জীবনকে প্রভাবিত করেছেন। তিনি বলেন, রবীন্দ্রনাথ ও নজরুলের মানবতাবাদ ও সাম্যের বাণী প্রত্যেককে ধারণ করতে হবে। 
স্পিকার বলেন, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে হলে বাঙালিত্ব, বাঙালি সংস্কৃতি ও মননশীলতা চর্চার পাশাপাশি রবীন্দ্রনাথ ও নজরুলকেও আন্তরিকভাবে  গ্রহণ করতে হবে। তিনি দুই বাংলার শিল্পীদের মাধ্যমে এই দুইজন মহান কবির সৃষ্টির সম্মিলন ঘটানোর জন্য আয়োজকদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরণের উদ্যোগ চলমান থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সঙ্গীত শিল্পী বাপ্পা মজুমদারের সঙ্গীতায়োজনে এই অ্যালবামটিকে দুই বাংলার শিল্পী সুস্মিতা আনিস এবং শ্রাবণী সেনের কন্ঠে রবীন্দ্র- নজরুলের প্রেম, বর্ষা, ভক্তিমূলক এবং উদ্দীপনামূলক ১০টি গান রয়েছে। 
পরবর্তীতে স্পিকার দুই বাংলার শিল্পীদের পরিবেশনায় সঙ্গীতায়োজন ও বাচিক পরিবেশনা উপভোগ করেন। 
এ অনুষ্ঠানে সঙ্গীত, নাট্য ও মিডিয়া জগতের বরেণ্য শিল্পী, আমন্ত্রিত অতিথি, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat