×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৩-০৪-২৭
  • ১৬৬৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পদ্মা সেতুতে নিয়ম লঙ্ঘনের দায়ে বৃহস্পতিবার ১০ যানবাহনকে সাড়ে ৩২ হাজার টাকা জরিমানা করেছে মুন্সীগঞ্জ ট্রাফিক পুলিশ। 
পদ্মা সেতুতে ৬০ কিলোমিটার বেগে যান চলাচলের নির্দেশনা থাকলেও ১১০ কিলোমিটার বেগেও যান চালানো হচ্ছে উল্লেখ করে পুলিশ সুপার মাহফুজুর রহমান আল-মামুন জানান, অতিরিক্ত গতির কারণে একটি বাস, তিনটি প্রাইভেট কার ও একটি পিকাপকে জরিমানা করা হয়। 
এছাড়া সার্ভিস লেন ক্রস করে মূল লেনে চলে আসায় তিনটি মোটরসাইকেল এবং সেলফি তোলার কারণে অন্য দুটি বাইককে জরিমানা করা হয়। 
পুলিশ সুপার বলেন, সেতুর সার্ভিস লেনে অস্থায়ী ডিভাইডার দেয়া হয়েছে, এগুলোও ধীরে-ধীরে তুলে ফেলা হবে। মার্কিং করা সার্ভিস লেনেই বাইকাররা নিয়ে মেনে চলাচল করবে বলেই আমাদের বিশ^াস। সেতুতে চলাচলরত সব যানেরই মনিটরিং চলছে। 
মুন্সীগঞ্জ জেলা ট্রাফিক ইন্সপেক্টর(অর্থ ও প্রশাসন) বজলুর রহমান জানান, সেতুতে যানবাহনকে নিয়ম শৃঙ্খলায় আনার চেষ্টা চলছে। তিনি বলেন, আইনগুলো যানবাহনগুলোর স্বার্থে করা এই নিয়ম মানলে দুর্ঘটনা এড়ানো সম্ভব। 
এর আগে আরও ৫৭টি বাইক এবং দু’টি প্রাইভেট কার ও একটি পিকাপকে এর আগে ১ লাখ ৯৩ হাজার টাকা জরিমানা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat