×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৩-০৪-২৭
  • ৪৬১৮৯ বার পঠিত
  • আলমাহমুদ-ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট-সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কয়েকটি পাটের গুদাম ও রাসায়নিক সারের দোকান অল্পের জন্যে রক্ষা পেল। পাটের গুদাম ও সারের দোকানে পরিকল্পিত ভাবে  আগুন লাগানোর চেষ্টা করেছে দূর্বৃত্তরা । 
বুধবার দিবাগত রাত আনুমানিক ২ ঘটিকার দিকে উল্লাপাড়া পৌর শহরের ঘোসগাঁতী পাট বন্দরের কয়েকটি পাটের গুদামে টায়ার জালিয়ে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টায় ব্যার্থ হয় দুর্বৃত্তরা।
উল্লাপাড়া পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম আমিরুল ইসলাম আরজুর পাট গুদাম ও রাসায়নিক সারের দোকানে দূর্বৃত্তরা টায়ারে আগুন ধরিয়ে পাট গুদাম ও সারের দোকানের টিনের বেড়ার সাথে আগুন লাগিয়ে দিয়ে চলে যায় । বেড়ার টিন কিছুটা আগুনে পোড়ার পর ভাগ্যক্রোমে আগুন নিভে যায় । 
খবর পেয়ে এস এম আমিরুল ইসলাম আরজু  ঘটনার স্থলে এসে দেখেন তার পাটের গুদাম ও রাসায়নিক সারের দোকানে দূর্বৃত্তরা আগুন ধরিয়ে দিয়ে ছিলো । তিনি সংগে সংগে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন ও উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলামকে অবহিত করেন । তারা সকালে ঘটনার স্থল পরিদর্শন করেছেন । 
এ বিষয়ে এস এম আমিরুল ইসলাম আরজু বাদী হয়ে উল্লাপাড়া মডেল থানায় একটি সাধারণ ডায়রি করেছেন । তাতে উল্লেখ করা হয়েছে অজ্ঞাত নামা ব্যক্তিরা পূর্বপরিকল্পিতভাবে এই নাসকতা চালায় ।  তাকে রাজনৈতিক ভাবে, ব্যবসায়ীক ভাবে, সামাজিক পর্যায়ে হেয় ও ক্ষতিগ্রস্ত করার হীন প্রচেষ্টাই এই আগুন লাগানোর সুপরিকল্পিত ঘটনা এবং আগুন সন্ত্রাসের একটি অংশ । তিনি আরও বলেন আগুন নিবে না গেলে তার গুদাম সহ এ এলাকার আরো ১০/১২ টি পাট গুদাম আগুণে পুড়ে যেতো । 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat