×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৩-০৪-২৭
  • ২৮১৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় আজ যাত্রীবাহী বাসের চাপায় মোটর সাইকেল’র দুই আরহী নিহত হয়েছে। মৃতরা হলো, মনির শরিফ (৫৫) ও আলী আজগর (৩৫)। তারা সম্পর্কে জামাই শ্বশুর। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক সড়কের বৈদ্দের পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করেছে।
বোরহানউদ্দিন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম রাজিব জানান, সকালে ভোলা থেকে যাত্রী নিয়ে সাজনী সুপার পরিবহনের একটি বাস চরফ্যাশনের উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে বৈদ্দের পুল এলাকায় পাশর্^বর্তী সড়ক থেকে একটি মোটর সাইকেল মূল সড়কে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
তিনি আরো জানান, নিহত মনির শরিফ উপজেলার কাচিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড ও আলী আজগর ৫ নং ওয়ার্ড এলাকার বাসিন্দা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা পক্রিয়াধীন বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat