×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৩-০৪-২৫
  • ১২৭৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার বাসিলা গ্রামে আজ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ২৪ পরিবারে মানবিক সহায়তা প্রদান করেছেন জনপ্রতিনিধি, প্রশাসন এবং র‌্যাবের কর্মকর্তাবৃন্দ। মানবিক সহায়তা হিসেবে নগদ টাকা, ঢেউটিন এবং খাদ্য সামগ্রী প্রদান করা হয়।
আজ মঙ্গলবার দুপুর ১টায় নলডাঙ্গা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবার প্রতি নগদ তিন হাজার টাকা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আক্তার। গতকালও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে নগদ পাঁচ হাজার টাকা এবং খাদ্য সহায়তা প্রদান করা হয়।
আজ বেলা ১১টায় র‌্যাব-৫ এর পক্ষ থেকে নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন বিভিন্ন খাদ্য সামগ্রী সহযোগে ক্ষতিগ্রস্ত পরিবারে মানবিক সহায়তা হস্তান্তর করেন।  
গতকাল রাতে নাটোর-২ আসনের (নাটোর ও নলডাঙ্গা) সংসদ সদস্য মোঃ শফিকুল ইসলাম শিমুল ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান। তিনি ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারে ১৩ হাজার করে টাকা, এক বান্ডিল করে ঢেউটিন এবং খাদ্য সামগ্রী প্রদান করেন। এ সময় জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা এবং পুলিশ সুপার মোঃ সাইফুর রহমান উপস্থিত ছিলেন।   
উল্লেখ্য, গত রোববার বিকেলে একটি বাড়ির রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে নলডাঙ্গা উপজেলার বাসিলা গ্রামের ২৪টি বাড়ি ভস্মীভূত হয়। নাটোর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, নওগাঁর আত্রাই এবং রাজশাহীর বাগমারা ইউনিট আড়াই ঘন্টার চেস্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat