×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৩-০৪-২৪
  • ১৪৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিদায়ী রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ দেশের মানুষকে ভালোবেসে রাজনীতি করতে রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানিয়েছেন। আবদুল হামিদ আজ বঙ্গভবনে তাঁর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আগে প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, ‘রাজনীতিবিদদেরকে  দেশের মানুষকে ভালোবেসে রাজনীতি করা উচিত। তাহলেই রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে’।
বিদায়ী রাষ্ট্রপতি বলেন, দেশের মানুষকে ভালবেসেই তিনি সারা জীবন রাজনীতি করে গেছেন। মানুষের ভালবাসায় তিনি সিক্ত হয়েছেন।
নিজেকে উপমহাদেশের রেকর্ড সৃষ্টিকারী রাষ্ট্রপতি উল্লেখ করে বলেন,  টানা দুই মেয়াদে ১০ বছর মানুষের ভালোবাসায় তিনি দায়িত্ব পালন করেছেন। এছাড়াও ভারপ্রাপ্ত এবং চলতি দায়িত্বে হিসেবে আরো ৪১ দিন তিনি রাষ্ট্রপতির দায়িত্বে ছিলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাষ্ট্রপতি দায়িত্ব পালন শেষে তিনি আর কোন রাজনীতিতে যুক্ত হবেন না। আবদুল হামিদ বলেন, দেশের মানুষ আমাকে সর্বোচ্চ সম্মান দিয়েছেন। মানুষের সেই সম্মান তিনি অটুট রাখতে চান।
সদ্য বিদায়ী রাষ্ট্রপতি বলেন, তিনি অবসর জীবন বই পড়ে ও লেখালেখি করে কাটাবেন। তবে নতুন করে আর কোন রাজনীতিতে জড়াবেন না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat