×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৩-০৪-২৩
  • ৭৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্প্যানিশ ফুটবল লিগে টানা দ্বিতীয় জয়ের স্বাদ পেল বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। গতরাতে নিজেদের ৩০তম ম্যাচে রিয়াল ২-০ গোলে হারিয়েছে সেল্টা ভিগোকে।
গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল নিশ্চিত করে নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে লা-লিগার ম্যাচ খেলতে নামে রিয়াল। ম্যাচের শুরু থেকে বল দখলে রাখে রিয়াল। তবে কাঙ্খিত গোলের দেখা পেতে ৪২ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় তাদের।
দানি সেবায়োসের থ্রোতে বল ভিনিসিয়াসের যোগান থেকে  মিডফিল্ডিার  মার্কো আসেনসিও গোল করে(১-০) দলকে এগিয়ে দেন। 
বিরতি থেকে ফিরেই ব্যবধান দ্বিগুন করে রিয়াল। ম্যাচের ৪৮ মিনিটে কর্নার থেকে ডি-বক্সে বাতাসে ভাসিয়ে বল পাঠান আসেনসিও। হেডে বলকে জালে পাঠান মিডফিল্ডার এডার মিলিতা। ২-০ গোলে এগিয়ে যায় রিয়াল। এই ব্যবধান অব্যাহত রেখে ম্যাচ জিতে মাঠ ছাড়ে রিয়াল।
এই জয়ে ৩০ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে থাকলো রিয়াল। ২৯ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বার্সেলোনা। ৩০ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে টেবিলের ১২তমস্থানে আছে সেল্টা ভিগো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat