×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৩-০৪-২২
  • ১৬৮৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জয়পুরহাট জেলায় যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মুসলিম সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে। আজ শনিবার সকালে ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন মসজিদ ও ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন ধর্ম প্রাণ মুসল্লিরা।      
ভোররাত থেকে বৃষ্টি হবে এমন এক ঠান্ডা আবহাওয়া বিরাজ করে জয়পুরহাটে। কোথাও-কোথাও দু-এক ফোটা বৃষ্টি পড়েছে।
কেন্দ্রীয় ঈদগাহে  সকাল  ৮ টায় প্রথম ঈদ উল ফিতরের জামাত অনুষ্টিত হয়। নামাজে ঈমামতি করেন সিদ্দিকিয়া মডেল কামিল মাদ্রাসার অধ্যক্ষ মওলানা আব্দুল মতিন। এখানে  জেলার বিশিষ্টজন ও সরকারি উর্ধ¦তন কর্মকর্তারা ঈদের  নামাজ আদায় করেন । জয়পুরহাট চিনিকল জামে মসজিদে বরাবরের মতো সকাল ৭ টা ও ৮ টায় দু’টি জামাত অনুষ্ঠিত হয়। এ ছাড়া  কালেক্টরেট ঈদগাহে , জয়পুরহাট সরকারি কলেজ মাঠ, কাশিয়াবাড়ী  ঈদগাহে , তালীমূল ইসলাম একাডেমী স্কুল এন্ড কলেজ মাঠে , পুলিশ লাইনস মাঠে, খনজনপুর খানকা শরীফ মসজিদ মাঠে, রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় আহলে হাদিস মসজিদ মাঠে , তেঁতুলতলী , হাতিল বুলুপাড়া ও করিমনগর লালবাজার ঈদগাহসহ জেলার পাঁচ উপজেলাতে মোট ২৪৬টি মসজিদ ও ঈদগাহে এবার ঈদের জামাত অনুষ্ঠিত হয়।  
সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ঈদ উৎসব উদযাপনের জন্য স্থানীয় জেলা প্রশাসন বেশ কিছু নির্দেশনা প্রদান করে । এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সুর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও ভবনে সঠিক মাফ ও নিয়মে জাতীয় পতাকা উত্তেলন, স্বাস্থ্যবিধি মেনে ঈদ জামাত আয়োজন, পটকা ও আতশবাজি বন্ধ,  সরকারি শিশু পরিবার, জেলখানা ও হাসপাতালে উন্নত মানের খাবার পরিবেশন, ঈদের দিন ও পরবর্তী সময়ে তরুণদের বেপরোয়াভাবে মোটর সাইকেল চলাচল রোধ করার পদক্ষেপ নেয়া হয়েছে।
 জেলায় সুষ্ঠুভাবে ঈদ উল ফিতর ঊৎযাপনের জন্য আইনশৃংখলা বাহিনীর পক্ষ থেকে নিরাপত্তামূলক ব্যবস্থা হিসেবে পুলিশের পাশাপাশি সাদা পোষাকের পুলিশ ও গোয়েন্দা নজরদারীর ব্যবস্থা রাখা হয়েছে বলে জানান, পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম। র‌্যাব সদস্যদের পক্ষ থেকেও শহরের গুরুত্বপুর্ন ঈদগাহ গুলোতে সার্বক্ষণিক আইনশৃংখলা তদারকি করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat