×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৩-০৪-২১
  • ৩৮৪১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামীকাল জাতীয় ঈদগাহ ময়দানে যাতায়াতে কিছু ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপি’র রমনা ট্রাফিক বিভাগের পক্ষ থেকে এসব নির্দেশনা নির্দেশনা দেয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, জিরো পয়েন্ট ক্রসিং, মৎস্য ভবন ক্রসিং, সরকারি কর্মচারী হাসপাতালের মোড়, দোয়েল চত্বর ক্রসিং, প্রেসক্লাব লিংক রোড, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পেছনের গলি, ইউবিএল ক্রসিং ও কন্ট্রোলরুম গ্যাপে ডাইভারশন থাকবে।
সাধারণ কার পার্কিংয়ের স্থানগুলো হচ্ছে, মৎস্য ভবন হতে শাহবাগ, আইইবি’র ভেতরে পার্কিং, কার্পেট গলি, দোয়েল চত্বর ব্যারিকেডের বাইরে, ফজলুল হক হল ব্যারিকেডের বাইরে ও জাতীয় প্রেসক্লাব লিংক রোড ব্যারিকেডের বাইরে।
ভিভিআইপি ও ভিআইপিদের কার পার্কিং হবে- রাষ্ট্রপতি, প্রধান বিচারপতির গাড়ি বহর থাকবে সুপ্রিম কোর্টের অভ্যন্তরে গোলচত্বরের কাছে। মন্ত্রিপরিষদের সদস্যদের গাড়ি পার্কিং হবে ঈদগাহ্ ময়দানের প্রধান গেটের উত্তর পশ্চিম দিকে। বিচারপতিদের গাড়ি পার্কিং হবে সুপ্রিম কোর্ট মাজার সংলগ্ন উত্তর পাশে।
উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তি ও সাংবাদিকদের গাড়ি থাকবে গণপূর্ত ভবনের আঙ্গিনায়। যানবাহন নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর করতে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে ঢাকা মহানগর পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat